× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

যশোর জেলার শ্রেষ্ট চেয়ারম্যান বকুল নেলসন ম্যান্ডেলা স্বর্ণপদকে ভূষিত

admin
হালনাগাদ: শনিবার, ৫ মার্চ, ২০১৬

শার্শা (যশোর) প্রতিনিধি ॥ সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য মানবাধিকার জোট কর্তৃক ২০১৫ সালের যশোর জেলার শ্রেষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসাবে নেলসন ম্যান্ডেলা স্বর্ণপদকে ভূষিত হলেন যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল। তিনি বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক। একই সাথে তিনি বৃহত্তর বাগআঁচড়া বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক, বাগআঁচড়া ডাঃ আফিল উদ্দীন ডিগ্রী কলেজ, বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সদস্য। এ ছাড়াও তিনি মসজিদ, মাদরাসা, এতিম খানা সহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের সাথে অতপরোত ভাবে জড়িত। গত শনিবার রাজধানী ঢাকায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট মিলনায়তনে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডঃ ফজলে রাব্বি মিয়া এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই পুরষ্কার প্রদান করেন। চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল সমাজ সেবায় যশোর জেলার শ্রেষ্ট চেয়ারম্যান হিসাবে স্বর্ণপদকে ভূষিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগআঁচড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি হেতায়েত উল্লাহ, সহ-সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক শেখ ইন্তাজুর রহমান মুকুল ও দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..