যশোরে ২০পিচ স্বর্ণেরবারসহ এক পাচারকারী আটক

যশোরে ২০পিচ স্বর্ণেরবারসহ এক পাচারকারী আটক
যশোর প্রতিনিধি : যশোরে ২০ পিচ স্বর্ণেরবারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
সোমবার ২১ ডিসেম্বর সকালে শহরের পৌর পার্ক এলকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ইমাদুল হোসেন (২৬) বেনাপোল কাগজপুকুর এলাকার আসলাম হোসেনের ছেলে।
সোববার দুপুরে প্রেস ব্রিফিংয়ে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একটি চক্র ভারতে পাচারের উদ্দেশ্যে যশোর থেকে স্বর্ণ বহন করে নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারকারীর শরীরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ২০ পিচ স্বর্ণেরবার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৩৩৪ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬৩ লক্ষ ৩৮ হাজার টাকা। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।