× Banner

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬

যশোর প্রতিনিধি: যশোরে সড়ক দুর্ঘটনায় ইকবাল (৪০)নামে একজন নিহত হয়েছে। সে যশোর শহরের বকচর হুশতলা বৌ বাজার এলাকার মৃত আজগর মিয়ার ছেলে।

নিহতের ভাই মুন্না হোসেন জানান, বুধবার রাত সাড়ে দশটায় ইকবাল শহর থেকে ইজিবাইক যোগে বাড়ি ফিরছিলেন। মুড়লী বকচর এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা ট্রাকের চাপায় ইকবালসহ ৫ যাত্রী গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহত ইকবালকে আশংকাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৩০ মিনিটে ডাক্তার প্রীতিলতা দাস তাকে মৃত ঘোষনা করেন ।

 


এ ক্যটাগরির আরো খবর..