× Banner
সর্বশেষ
১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত

যশোরে শিক্ষকদের টাইম স্কেলের নামে চলছে রমরমা ঘুষ বানিজ্য

admin
হালনাগাদ: রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫

যশোর অফিসঃ যশোর সদর উপজেলার সদ্য জাতীয়করণ প্রাথমিক স্কুলগুলোর সহকারী শিক্ষকদের টাইম স্কেল করার নামে চলছে দেদারসে অর্থ আদায়। উপজেলা শিক্ষা অফিসার ও এজি অফিসের কর্মকর্তাদের নামে তিন শ্রেণীর টাইম স্কেল বাবদ প্রায় ৪ লাখ টাকা আদায় করা হচ্ছে। প্রতিটি ইউনিয়ন থেকে ২/৩ জন শিক্ষকদের দিয়ে এ অর্থ নেয়া হচ্ছে। তবে অনৈতিক সুবিধা নেয়ার বিষয়টি অস্বীকার করেছেন উপজেলার দায়িক্ত প্রাপ্ত শিক্ষা কর্মকর্তা।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, যশোর সদর উপজেলার নতুন জাতীয়করণ স্কুলের ২২৪জন শিক্ষকের টাইম স্কেল করানো কাজ চলছে। উপজেলা শিক্ষা অফিস থেকে যাবতীয় বিষয় সম্পন্ন করে টাইম স্কেলের জন্য এজি অফিসে সাবমিট করা হচ্ছে। আর এ সুযোগের প্রথম টাইম স্কেলের জন্য প্রতি শিক্ষকের কাছ থেকে ১ হাজার টাকা, দ্বিতীয় টাইম স্কেলের জন্য ১হাজার ৫শ’ টাকা ও তৃতীয় টাইম স্কেলের জন্য ২ হাজার ৬ শ’ টাকা ঘুষ নেয়া হচ্ছে। সুত্র বলছে, রামনগর খাঁ পাড়ার প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক সুলতান আহমেদ ও চৌঘাটা ভগবর্তীতলা প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম প্রতিটি ইউনিয়নের ২/৩ জন শিক্ষককে দিয়ে টাইম স্কেলের টাকা কালেকশন করেছেন। কালেকশন করা টাকা ইউনিয়ন পর্যায়ের শিক্ষকেরা রুপদিয়া বাজারের বটতলার সোহেল ষ্টোরের মাধ্যমে ওই দু’ শিক্ষকের কাছে পৌঁছে দিচ্ছে। তবে অবৈধভাবে টাকা সংগ্রহের বিষয়টি অস্বীকার করেছেন চৌঘাটা ভগবর্তীতলা প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম। সদর উপজেলা শিক্ষা অফিসের কম্পিটার অপারেটর শিমুলের মাধ্যমেও অবৈধ টাকা লেনদেন হচ্ছে। এ ব্যাপারে কিছু জানেন না বলে জানালে কম্পিটটার অপারেটর শিমুল।

সুত্র বলছে,অত্যান্ত গোপনীয়ভাবে এ ঘুষের টাকা লেনদেন হচ্ছে। কেউ জানলে টাইম স্কেল হবে না বলে শিক্ষকদের ভয় দেখানো হচ্ছে। ফলে কোন শিক্ষক এ ব্যাপারে মুখ খুলছে না।

সুত্র বলছে, মথুরাপুর স্কুলের সহকারী শিক্ষক অরুন কুমার একাই নরেন্দ্রপুর, কচুয়া ও বসুন্দিয়া ইউনিয়নের শিক্ষকদের কাছ থেকে টাইম স্কেলের টাকা সংগ্রহ করছেন। মনোহরপুর স্কুলের শিক্ষক সুভাষ ,ইসহাক ও আইজ উদ্দীনের কাছ থেকে টাইম স্কেলের টাকা নিয়েছেন নারায়নপুর স্কুলের শিক্ষক আলতাব হোসেন। সাংবাদিক পরিচয় গোপন রেখে নিজেকে এক স্কুল শিক্ষিকার নিটকজন দাবি করে জানতে চাইলে মনোহরপুর স্কুলের সহকারী শিক্ষক আইজ উদ্দীন বলেন,‘টাইম স্কেলের জন্য নারায়নপুর স্কুলের শিক্ষক আলতাব হোসেন তাদের স্কুলের ৩ জন শিক্ষকের কাছ থেকে ২ হাজার ২শ’ টাকা করে মোট ৬ হাজার ৬শ’ টাকা নিয়েছেন।’

সুত্র বলছে, টাইম স্কেলের জন্য সংগ্রহ করা টাকা উপজেলা শিক্ষা অফিসার, মোস্তফা জামান ও আদাকারী কয়েকজন শিক্ষকেরা ভাগবটোয়রা করে নিচ্ছেন। তবে অভিযোগের ব্যাপারে মোস্তফা জামান বলেন, ‘তার কাছে এখনো নতুন টাইম স্কেল করানোর কাজ আসেনি। তাহলে তিনি কিভাবে ঘুষ নেবেন।’

কেশবপুর উপজেলার শিক্ষা কর্মকর্তা ও সদরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান টাইম স্কেলের টাকা তোলার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘কোন শিক্ষক তো অভিযোগ করেনি’। এ ব্যাপারে কথা বলার জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার অধিকারীর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..