× Banner
সর্বশেষ
নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ

যশোরে বজ্রপাতে ৫ জন হতাহত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
যশোরে বজ্রপাতে হতাহত

আবুল কালাম আজাদ, যশোর: যশোরের চৌগাছার মাঠে ধানকাটার সময় এক কিশোর নিহত ও ৪ কৃষক আহত হয়েছে। আহতের মধ্যে একজনকে সেনা সদস্যরা যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দিয়েছেন। নিহত কিশোর শরিফুল ইসলাম (১৪) চৌগাছার ফুলসারা ইউনিয়নের চাঁদা আফরা গ্রামের শাহিনুর রহমানের ছেলে।

শুক্রবার সকাল ১১ টার দিকে চাঁদা আফরা গ্রামে এ ঘটনা ঘটে। হাসপাতালে ভর্তি আতিয়ার রহমান (৫৫)সহ আহত অপর তিনজন চাঁন্দা আফরা গ্রামের বাসিন্দা।

ফুলসারা ইউনিয়নের চেয়ারম্যান ও চৌগাছা উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী জানান, শুক্রবার সকাল ১১টার দিকে নিহত শরিফুল ইসলাম, আহত আতিয়ার রহমানসহ ৫জনে চাঁন্দা আফরা গ্রামের মাঠে ধান কাটছিল। এসময় বজ্রপাতে শরিফুল ইসলামের মৃত্যু হয়। আহত হয় কৃষক আতিয়ার রহমানসহ ৪জন। আতিয়ার রহমানকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আতিয়ার রহমানকে উদ্ধারকারী লে. ওয়াহিদা জানান, তিনি চৌগাছা থেকে ফেরার সময় আতিয়ার রহমানের স্বজনরা রাস্তার পাশে দাঁড়িয়ে হেলফ চায়। তখন তাকে গাড়িতে করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, বজ্রপাতে আহত ৩ জনকে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক দেলোয়ার হোসেন জানান, আতিয়ার রহমানের অবস্থা এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না।


এ ক্যটাগরির আরো খবর..