× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা শুভেচ্ছা বিনিময় করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত কে বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীর মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে – আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আম্পানের প্রভাবে যশোরে প্রবল ঝড়, গাছ পড়ে মা-মেয়ের মৃত্যু

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
যশোরে প্রবল ঝড়

আবুল কালাম আজাদ, যশোর: আম্পানের প্রভাবে যশোরে প্রবল ঝড় হচ্ছে। ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় গাছ-পালা উপড়ে পড়েছে। এতে চৌগাছা উপজেলার চানপুর গ্রামে ঘরের উপর গাছ পড়ে এক নারী ও তার মেয়ে নিহত হয়েছেন। আজ রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো চানপুর গ্রামের মৃত ওয়াজেদ হোসেনের স্ত্রী খ্যান্ত বেগম (৪৫) ও তার মেয়ে রাবেয়া (১৩)।
যশোরস্থ বাংলাদেশ বিমান বাহিণীর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আম্পানের কেন্দ্র রাত সাড়ে ১০টা থেকে যশোরের পশ্চিম দিয়ে অতিক্রম শুরু করেছে।

আম্পানের প্রভাবে সন্ধ্যা ৭টা থেকে ঝড়ো হাওয়া শুরু হয়। এরপর আস্তে আস্তে তার বাড়তে থাকে। রাত ১২টায় সর্বশেষ বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ১৩৫ কিলোমিটার। এদিকে বুধবার সকাল ৬টা থেকে রাত ১২ টা পর্যন্ত ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘুর্ণিঝড় আম্পান যশোর থেকে মেহেরপুর, চুয়াডাঙ্গা হয়ে অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

চৌগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম জানিয়েছেন, রাত সাড়ে ১১টার দিকে ঘুর্ণিঝড় আম্পানের কারণে চৌগাছা উপজেলার চানপুর গ্রামে একটি ঘরের উপর গাছ পড়ে খ্যান্ত বেগম ও তার মেয়ে রাবেয়া নিহত হয়েছেন। স্থানীয়দের মাধ্যমে তিনি এ তথ্য জানতে পেরেছেন।


এ ক্যটাগরির আরো খবর..