× Banner
সর্বশেষ
সকালের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত বন্যা ও পাহাড় ধসে ৪৪ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড, জোড়া গোলে ইতিহাসে বেলিংহ্যাম আজ ১২ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুলাই (২৭ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে নারী শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে ৬ শিক্ষার্থী আটক বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলি উদ্ধার  ঝিনাইদহে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার এবং আমাদের দায়বদ্ধতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় ডিম কুড়াতে গিয়ে বাসচাপায় নিহত ৫, ক্ষোভে বাস-ট্রাকে আগুন কালীগঞ্জে একের পর এক গরুচুরি দিশেহারা খামারী ও কৃষক

যশোরে প্রথমবারের মত শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫

যশোর প্রতিনিধি: ১২ নভেম্বর থেকে যশোরে শুরু  হচ্ছে তিনদিন ব্যাপি বিশ্ব ইজতেমা। ঢাকার বাইরে  প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে তাবলীগ জামাতের  এ ইজতেমা। ফলে বিশ্ব ইজতেমায় অংশ নিতে অন্য বছরের  মতো যশোরাঞ্চলের মানুষের এবার টঙ্গীর তুরাগ পাড়ে  যেতে হবে না। এতে যশোরাঞ্চলের মুসল্লিরাসহ ভারত ও  পাকিস্তানের ধর্মপান মুসলমানরাও অংশ নেবেন বলে  আয়োজকরা আশা করছেন।

সুষ্ঠভাবে ইজতেমা সম্পন্ন  করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে। প্রথমবারের মত দেশের ১৬টি জেলায় বিশ্ব ইজতেমার আঞ্চলিক পবের্র  আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। ১২, ১৩ ও ১৪ নভেম্বর  হবে যশোরে। শহরের উপকন্ঠে উপশহর ডিগ্রি কলেজের  সামনের মাঠে ইজতেমা আয়োজনের সকল কর্মযজ্ঞ শেষ  হয়েছে। ইজতেমায় আগত মুসলিদের সুবিধার্থে ময়দান জুড়েই তাবু টাঙানো হয়েছে। শৌচাগার নির্মাণ, রান্নাঘর প্রস্ততের কাজও শেষ হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটির ইজতেমার জিম্মাদার কালিম আহম্মেদ সামছের।

আয়োজকদের ধারনা যশোরাঞ্চলে এই প্রথম অনুষ্ঠিত বিশ্ব ইস্তেমায় প্রায় লক্ষাধিক মুসল্লিদের সমাবেশ ঘটবে। ইজতেমার ময়দায় ঘুরে দেখা গেছে, দলগতভাবে সকাল থেকে রাত অবধি  পর্যন্ত অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছেন মুসল্লিরা। পাশাপাশি স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্ররা কাজ করছে। পুরো ময়দান বাঁশ দিয়ে ঘেরা হয়েছে। রাস্তা মেরামতও সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে মুসল্লিরা রাত জেগেই ইজতেমার মালামাল পাহারা দিচ্ছে। আবার বিভিন্ন এলাকা থেকে আসা মুসলিদের জন্য খাবারের বন্দোবস্ত করা হয়েছে ইজতেমার নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হচ্ছে জোরালো পদক্ষেপ।

ব্যবস্থা করা  হয়েছে ৪ স্তরের নিরাপত্তা বলয়। ৫০০ পোষাকধারী পুলিশ ছাড়াও দায়িত্ব পালন করবে সাদা পোষাকের পুলিশ, র‌্যাবসহ সংশ্লিষ্টরা। বসানো হতে পারে সিসি  ক্যামেরাও। পুলিশ সুপার আনিসুর রহমান জানান, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইজতেমার মাঠে কাজ করছেন সর্বস্তরের মানুষ। আর এ কাজে দারুণ আনন্দবোধ করছেন সবাই।


এ ক্যটাগরির আরো খবর..