× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

যশোরে নির্বাচনী প্রচারণায় গিয়ে যুবক খুন

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

যশোর প্রতিনিধি: যশোর শহরের ঘোপ বেলতলা বউবাজার এলাকায় পারভেজ (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পৌর নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে তিনি নিহত হয়েছেন। তাকে হত্যায় অংশ নেয় চারজন বলে জানিয়েছেন নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে হেফাজতে নিয়েছে এবং জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে।
নিহত পারভেজ যশোর সদরের বাহাদুরপুর গ্রামের হঠাৎপাড়ার তোতা মিয়ার ছেলে।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, পারভেজ বউবাজার এলাকায় জন্মগ্রহণ করেছে। সম্প্রতি তারা ওই এলাকা ছেড়ে পাশর্^বর্তী বাহাদুরপুর এলাকায় গেছে। যশোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম সোহাগের সাথে ছোটবেলা থেকে সম্পর্ক থাকায় পারভেজ তার প্রচারণা করছিল।
আজ সন্ধ্যার প্রচারণা চালিয়ে বউবাজার এলাকায় একটি চায়ের দোকানে গিয়ে বসে। এসময় সেখানে চারজনের সাথে তার বাকবিতন্ডা হয়। একাপর্যায়ে তারা তাকে কুপিয়ে জখম করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাসপাতালে যান যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সেখ সালাউদ্দিন শিকদার। তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকান্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে। জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..