× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

যশোরে দু্ই আসামিকে ধরতে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।

admin
হালনাগাদ: সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

যশোরের মনিরামপুর উপজেলার পাড়ালা ঋষিপল্লীতে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামিকে ধরতে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।

রোববার (৩১ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, ঋষিপল্লীতে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি ও মণিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু সাইদ ও ইব্রাহিম নামে এক যুবক ঘটনার নেতৃত্বে ছিল বলে পুলিশের তদন্তে জানা গেছে।

ফলে, অতিদ্রুত তাদের ধরে দিতে পারলে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

তিনি আরও জানান, এ ঘটনায় পাড়ালা গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে জীবনী খাতুন এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম ও মাহাবুবুর রহমানের ছেলে আকবর আলীকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মণিরামপুরের পাড়দিয়া ঋষিপল্লীর এক ছাত্রীকে উত্ত্যক্ত ও মারধরের ঘটনার প্রতিবাদ করায় শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত লাঠিসোটা ও লোহার রড নিয়ে সেখানে হামলা চালান।

ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় ছাত্রলীগ নেতা আবু সাঈদের নেতৃতে পার্শ্ববর্তী বাহিরঘরিয়া গ্রামের বাসিন্দা ইব্রাহিম হোসেন ও আবু সাঈদসহ ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত এ হামলায় অংশ নেন। এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১৫-২০ জনের বিরুদ্ধে মনিরামপুর থানায় মামলা হয়েছে।

এদিকে, হামলার খবরে রোববার(৩১ জানুয়ারি) স্থানীয় সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমান, অতিরিক্তি পুলিশ সুপার কেএম আরিফুল হক, মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, ইউএনও কামরুল হাসানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা ঋষিপল্লী পরিদর্শন করেছেন।

এসময় পুলিশ সুপার আনিসুর রহমান ঋষিপল্লীর বাসিন্দাদের নিরাপত্তার আশ্বাস দিয়ে বলেন, দোষীদের গ্রেফতার করে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। পাশাপাশি ভুক্তভোগী এসএসসি পরীক্ষার্থীসহ ওই এলাকার ১২ এসএসসি পরীক্ষার্থী নির্ভিগ্নে পরীক্ষায় অংশ নিতে পারে সে পদক্ষেপ গ্রহণেরও নিশ্চয়তা দিয়েছেন।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাহেরুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ মামলায় গ্রেফতার হওয়া তিনজনকে সোমবার (০১ ফেব্রুয়ারি) আদালতে পাঠানো হবে। এছাড়াও অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।


এ ক্যটাগরির আরো খবর..