× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবারও পরিবর্তন আসছে পুলিশের ইউনিফর্মে এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন আজ ২১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

যশোরে দুই দিনব্যাপী আইটি মেলার উদ্বোধন

Kishori
হালনাগাদ: রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
আইটি মেলার উদ্বোধন

যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে শুরু হয়েছে দুই দিনব্যাপী আইটি মেলা ও শীত উৎসব। আজ সকাল সাড়ে ১১টায় এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।

আইটি পার্ক ইনভেস্টার অ্যাসোসিয়শনের সভাপতি আহসান কবীরের সভাপতিতে¦ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর আল হেরা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মফিজুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান।

এসময় প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভিশন নিয়ে আইসিটি পার্ক নির্মাণ করেছিলেন তা বাস্তবায়নে এখানকার উদ্যোক্তারা নিরলসভাবে কাজ করছে। আগামীর স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে স্মার্ট নাগরিক গড়ায় এ পার্কের উদ্যোক্তারা ভূমিকা রাখতে হবে। পার্ককে ঘিরে বিদ্যমান যেসব সমস্যা আছে সেগুলো সমাধানে উদ্যোক্তাদের সাথে প্রশাসন ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে জানান তিনি।

মেলায় ২০টি আইটি প্রতিষ্ঠান স্টল দিয়েছে। এসব স্টলে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভলপমেন্ট, গ্রাফিক্স, থ্রিডি অ্যানিমেশন, ডিজিটাল মার্কেটিং, ই-কমার্স, কর্মী ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা, হিসাব, প্রোডাকশন, সমবায়, ক্ষুদ্রঋণ সংক্রান্ত পরামর্শ ও সফটওয়্যার প্রদর্শণ করা হচ্ছে। পাশাপাশি ক্যারিয়ার ক্যাম্প ও এডুকেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এছাড়া শিক্ষার্থী, স্ট্যার্টআপ ও ফ্রিল্যান্সারদের জন্য সেমিনার, বিজনেস ডায়ালগের আয়োজন রয়েছে মেলায়।


এ ক্যটাগরির আরো খবর..