× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

যশোরে জেডিসি পরীার্থীর ঠোঁটে কামড় দিয়ে কলেজ ছাত্র শ্রীঘরে

admin
হালনাগাদ: বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬

যশোর অফিস, মঙ্গলবার যশোরের চৌগাছায় এক জেডিসি পরীার্থীর ঠোঁটে কামড় দিয়ে রক্তাক্ত জখম করে দেওয়ার অভিযোগে শিহাবউদ্দিন (১৮) নামে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। আটক শিহাব চৌগাছা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। সে চৌগাছা উপজেলার নারায়ণপুুুর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের সামাউল ইসলামের ছেলে।

প্রত্যদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলার মাকাপুর দাখিল মাদরাসার এক ছাত্রী জেডিসি পরীায় অংশগ্রহণের জন্য চৌগাছা কামিল মাদরাসা কেন্দ্রে অবস্থান করছিল। এসময় শিহাবউদ্দিন ওই ছাত্রীকে জাপটে ধরে তার ঠোঁটে কামড় বসিয়ে দেয়। মেয়েটি চিৎকার দিলে কেন্দ্রে কর্তব্যরত পুলিশ কনস্টেবল শাহাজান আলী ছুটেএসে শিহাব উদ্দিনকে আটক করেন। তখন শিহাবের সহযোগী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাদবিলা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সাগর হোসেন ও একই গ্রামের রকমান আলীর ছেলে আলামীন হোসেন পালিয়ে যায়।

সাগর চৌগাছা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির এবং আলামীন দ্বাদশ শ্রেণির ছাত্র।আটক শিহাবউদ্দিন জানায়, সে নয়, মেয়েটিকে কামড়ে দিয়েছে তার বন্ধু সাগর। চৌগাছা থানার ওসি এম মসিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..