× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

যশোরে ছেলের লাঠির আঘাতে পিতা নিহত

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১০ এপ্রিল, ২০২১
যশোরে ছেলের লাঠির আঘাতে পিতা নিহত

যশোর প্রতিনিধি : যশোরে ছেলের লাঠির আঘাতে সরোয়ার হোসেন (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ছেলে নয়ন হোসেনকে (২৫) আটক করেছেন। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে যশোর সদর উপজেলার বসুন্দিয়া কালীবটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সরোয়ার মিয়া ওই এলাকার আমজেদ হোসেনের ছেলে।
নিহতের ভগ্নিপতি এসকেন্দার ব্যাপারী বলেন, শুক্রবার রাতে সরোয়ার হোসেন দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। এরপর তার সাথে স্ত্রী হাসিনা বেগমের পারিবারিক বিষয় নিয়ে গোলযোগ হয়। সরোয়ার হোসেন কথাকাটাটির একপর্যায়ে হাসিনাকে মারপিট করে। এসময় তাদের ছেলে নয়ন হোসেন ঘুমিয়ে ছিল। হাসিনা ঘুমন্ত ছেলে ডেকে মারপিটের বিষয়টি জানায়। এসময় নয়ন ঘরের দরজার ডাসা দিয়ে তার পিতাকে বেধড়ক মারপিট করে। পরে পরিবারের লোকজন তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সরোয়ার হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে খুলনায় রেফার করা হয়। খুলনায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
যশোর কোতোয়ালী থানার ওসি তাজুল ইসলাম বলেন, স্বামী-স্ত্রীর কলোহের জের ধরে ছেলে বাবাকে লাঠি দিয়ে আঘাত করায় মারা গেছে। এ ঘটনায় অভিযুক্ত নয়নকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..