× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

যশোরে নতুন করে ২৭ জনের শরীরে করোনা শনাক্ত

Kishori
হালনাগাদ: বুধবার, ১৭ জুন, ২০২০
যশোরে করোনা শনাক্ত

আবুল কালাম আজাদ, যশোর : যশোরে প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় যশোরে নতুন করে আরো ২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৭০ জন। মারা গেছেন একজন। আর সুস্থ হয়েছেন ১০৪ জন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের পরীক্ষন দলের সদস্য ড. তানভীর ইসলাম বলেন, জিনোম সেন্টারে আজ যশোরের ১৪২ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের, নড়াইলের ১ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের, ঝিনাইদহের ৪৫ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের ও সাতক্ষীরার ৬ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। আর মাগুরার ১৬ জন ও বাগেরহাটের ৯ জনের নমুনা পরীক্ষা করে সবগুলোর ফলাফল নেগেটিভ এসেছে।

এবিষয়ে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, যবিপ্রবি ল্যাবের ফলাফলে আজ যশোরে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এসব রোগীর বর্তমান বাসস্থান লকডাউন করার পাশাপাশি তাদের আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরো বলেন, সংক্রমণের ভিত্তিতে গতকাল মঙ্গলবার থেকে যশোরের ১৭ টি এলাকায় রেড জোন এবং লকডাউন কার্যকর করা হয়েছে। নতুন আক্রান্তদের ক্ষেত্রেও প্রয়োজনে একই পদ্ধতি অনুসরণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..