× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

যশোরের শার্শায় ৭বছরের শিশুকে ধর্ষনের চেষ্টাঃ আটক শাহিল

Kishori
হালনাগাদ: সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের শার্শায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রী (০৭) ধর্ষনের চেষ্টার অভিযোগে শাহিল হাসান নয়ন (১৫) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৮ অক্টোবর) সকালে এ ঘটনায় তাকে আটক করা হয়।
আটক নয়ন শার্শা উপজেলার রাঘবপুর গ্রামের জাহিদুল ইসলামের পুত্র।
পুলিশ জানায়,  রবিবার বিকেলে নয়নের বাড়ির উঠানে ছোট ছোট বাচ্চাদের সাথে খেলা করছিল ওই ছাত্রী। এ সময় নয়ন কৌশলে ঐ ছাত্রীকে গান শোনার কথা বলে ঘরে ডেকে নিয়ে যায়। দীর্ঘ সময় পার হয়ে গেলেও বাড়িতে না ফিরে আসায় খোঁজাখুজির এক পর্যায়ে আসামীর বাড়িতে গিয়ে ছাত্রীর মা দেখেন আসামীর ঘরের দরজা বন্ধ। ভিতরে উচ্চ শব্দে সাউন্ড বক্সে গান বাজছে। এসময় অনেক ডাকাডাকির এক পর্যায়ে তিনি আসামীর ঘরের দরজায় ধাক্কা দেন। দরজা ভিতর থেকে বন্ধ দেখে ছাত্রীর মা ঘরের জানালা খুলে দেখেন আসামী নয়ন হোসেন ঐ ছাত্রীর পরিহিত পোশাক খুলে তাকে ধর্ষনের চেষ্টা করছে। এসময় তিনি সেখান থেকে তার মেয়েকে উদ্ধার করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে নয়নের নামে শার্শা থানায় একটি মামলা দায়ের করেছেন। আটকের পর নয়নকে সোমবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।
আর ওই শিশুর ডাক্তারী পরীক্ষার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
বাচ্চার মা বলেন, সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। বাচ্চারা খেলাধুলা করবে সেখানেও নিরাপত্তাহীনতা। এভাবে ২৪ ঘণ্টা পাহারা দিয়ে কি সন্তান মানুষ করা যায়? স্কুলে পাঠাবো অনিরাপদ, পড়তে পাঠানো হবে সেখানে ঝুঁকি, এমনকি খেলাধুলা করবে সেখানে ও যদি বাবা মাকে চরম উৎকণ্ঠা নিয়ে থাকতে হয়। ধিক্কার জানাই এমন নোংরা সমাজকে। যে ছেলেটার এই বয়সে এমন মানসিকতা তৈরি হয় সে তার পরিবারে কি শিক্ষা পায়? ও তো নিজেই একটা অসুস্থ পরিবেশের মানুষ।


এ ক্যটাগরির আরো খবর..