যশোরের শার্শায় ডিবির অভিযানে ফেনসিডিলসহ চিহ্নিত এক মাদক ব্যবসায়ী আটক

যশোরের শার্শায় ডিবির অভিযানে ফেনসিডিলসহ চিহ্নিত এক মাদক ব্যবসায়ী আটক

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ যশোরের শার্শার এলাকা থেকে ৩৮ বোতল ফেনসিডিলসহ মিলন হোসেন (৩২) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আটক আসামী হলেন,শার্শা থানার টেংরালী বাউন্ডারী গ্রামের নুর ইসলামের ছেলে মিলন হোসেন (৩২)।
রবিবার(১২ ডিসেম্বর)রাতে শার্শা থানাধীন টেংরারী গ্রামস্থ টেংরালী বাউন্ডারী পাড়া পাকশিয়া টু কাশিপুর রোডস্থ দাউদ মিয়ার পুকুরের সামনে পাকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ৩৮ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করে।
উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য ৭৬.০০০ টাকা
যশোর ডিবি পুলিশের ইনচার্জ রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্তে শার্শা থানায় এসআই শাহিনুর রহমান এজাহার দায়ের।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।