× Banner
সর্বশেষ
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র তৈরি, এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট – স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্টের ভাষায় বলা হচ্ছে সরকারকে ৫ বছরও যেতে দেয়া হবে না – মির্জা ফখরুল গণমাধ্যমের ওপর কোনো গোয়েন্দা চাপ নেই; দাবি তথ্যমন্ত্রীর বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য বড় সুখবর গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ নয়, প্রয়োজন নিয়মতান্ত্রিক কাঠামো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই -মির্জা ফখরুল জুলাই তথ্যচিত্র থেকে আবু সাঈদের ছবি-ভিডিও যে কারণে বাদ দেওয়া হয়েছিল

যশোরের আলোচিত নারী প্রতারক আনোয়ারা বেগম কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫

যশোর প্রতিনিধিঃ প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করলেন বহুল আলোচিত আনোয়ারা বেগম। তিনি বলেন,কেন্দ্রীয় ব্যাংকে তার কোনো টাকা নেই। অথচ বাংলাদেশ ব্যাংকে তার স্বামীর ১০০ কোটিরও বেশি টাকা রয়েছে এবং এই বিপুল অংকের টাকা উত্তোলন করতে ব্যাংকে আড়াই শতাংশ জমা দিতে হবে বলে বহু মানুষের কাছ থেকে গত ৬-৭ বছরে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে যশোরের একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেন মৃত কাঠ ব্যবসায়ী ওমর আলীর স্ত্রী আনোয়ারা বেগম। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভয়ঙ্কর প্রতারক হিসেবে পরিচিতি লাভ করা আনোয়ারা বেগম স্বীকার করেন, ব্যাংকে তার স্বামীর নামে কোনো টাকা নেই। পুরো ঘটনাটিই সাজানো। এই প্রতারণার জন্য অবশ্য তিনি সোনালী ব্যাংকের প্রয়াত সিবিএ নেতা  বিএম বাকির হোসেন এবং ব্যাংকটির যশোরের একটি শাখায় কর্মরত আবুল কাশেমকে দায়ী করেন। সংবাদ সম্মেলনে আনোয়ারা বেগম অভিযোগ করেন, ব্যাংক কর্মকর্তা আবুল কাশেম বিভিন্ন লোককে দিয়ে তার বিরুদ্ধে ১৭টি মামলা করিয়েছেন। যার পাঁচটি থেকে ইতিমধ্যে তিনি খালাস পেয়েছেন। বাকি ১২টি মামলা চলছে।

সংবাদ সম্মেলনে নিরক্ষর আনোয়ারা বেগমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাডভোকেট ডেইজি খাতুন। এসময় আনোয়ারার সঙ্গে অ্যাডভেকেট আফজাল হোসেন, অ্যাডভোকেট আবুল কায়েস, অ্যাডভোকেট নবকুমার, মিজানুর রহমান মিন্টুসহ বেশ কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন।

খবর পেয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয়কৃষ্ণ মল্লিক। তিনি জানান, আনোয়ারা বেগম গত শতকের ’৮০র দশক থেকে বিভিন্ন কায়দায় মানুষকে প্রতারিত করে আসছেন। তার এক নিকটাত্মীয়র কাছ থেকেও আনোয়ারা মোটা টাকা হাতিয়েছেন বলে বিনয় মল্লিক অভিযোগ করেন।

সংবাদ সম্মেলন শেষে বিনয়কৃষ্ণ মল্লিক বলেন, ভয়ঙ্কর প্রতারক আনোয়ারা সংবাদ সম্মেলন করছেন শুনে আমি ঘটনাস্থলে হাজির হয়েছিলাম। আনোয়ারার প্রতারণার কাহিনী আমি যতটা জানি, তা উপস্থিত আইনজীবীদের বলেছি। আইনজীবীরা এসব কাহিনী শুনে লজ্জা পেয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..