× Banner
সর্বশেষ
আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন

যমজ গ্রাম

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: একটি গ্রাম নাম কোদিনহি। ভারতের কেরালা রাজ্যের মালাপ্পুরাম জেলা অবস্থিত এটি। সম্প্রতি এই গ্রামটি দেশি ও বিদেশি সংবাদমাধ্যমগুলোর শিরোনাম হচ্ছে নিয়মিত। তবে এই প্রচারে বিরক্ত ওই গ্রামের অধিবাসীরা। তারা নিজেদের গোপনীয়তা রক্ষা করতে চান।

কোদিনহি গ্রামটি বিশ্বব্যাপী পরিচিত হয়েছে এর অধিবাসীদের অস্বাভাবিক হারে যমজ সন্তান জন্মদানের কারণে। গ্রামটিতে কমবেশি ৫০০ যমজ আছে।

অভিভাবকদের অনুমতি না নিয়েই স্কুলে বা জনসমক্ষে যমজ শিশুদের সাক্ষাৎকার নেন এবং তাদের ভিডিও ধারণ করেন গণমাধ্যমকর্মীরা। এতে বেশ খেপেছেন ওই গ্রামের বাসিন্দারা। তাই এসব কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপে বাধ্য হচ্ছেন তারা ।

এ বিষয়ে গতকাল বুধবার বৈঠকে বসে নান্নামব্রা গ্রাম পঞ্চায়েত কাউন্সিল। এ সময় তারা সংবাদমাধ্যমের বাড়াবাড়ি রোধে বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচিত জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তি ও যমজদের বাবা-মাদের নিয়ে এ কমিটি করা হবে। কমিটি গঠনের জন্য আগামী ১৫ জানুয়ারি যমজদের পিতা-মাতাদের বৈঠক ডাকা হয়েছে।

গত সপ্তাহে একটি বহুজাতিক কোম্পানির একদল লোক যমজ শিশুদের নিয়ে শুটিং করার সময় স্থানীয়রা তাতে বাধা দেন। এ নিয়ে বিতর্ক তৈরি হয়।

নান্নামব্রা গ্রাম পঞ্চায়েত কাউন্সিলের সভাপতি মুহাম্মদ হাসান বলেন, মানুষের গোপনীয়তা রক্ষার অধিকারকে কেউ অস্বীকার করতে পারে না। অভিভাবকদের অনুমতি ছাড়া শিশুদের সাক্ষাৎকার নেওয়ার সুযোগ আমরা দিতে পারি না। এরপর যমজদের ভিডিও ধারণ ও সাক্ষাৎকার নেওয়ার জন্য অভিভাবকদের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হবে।

চার বর্গকিলোমিটার আয়তনের গ্রাম কোদিনহি। এ গ্রামে প্রায় ২০ হাজার মানুষের বাস।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া।


এ ক্যটাগরির আরো খবর..