× Banner
সর্বশেষ
দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংগঠনের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী ৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে দুই জন নিহত 

যতই বিদেশী হত্যা হোক, নির্বাচন ২০১৯ সালে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ সম্প্রতি দু’জন বিদেশী হত্যার ঘটনায় দলীয় নেতাকর্মীদের আশ্বস্ত করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘ভয়ের কোনো কারণ নেই। দেশী-বিদেশী যতই হত্যা করা হোক। ২০১৯ সালের আগে দেশে কোনো নির্বাচন হবে না।

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। মায়া বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিশ্বের সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন তখন বিদেশী হত্যা করে দেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখন ভীতির দুর্যোগ সৃষ্টির ষড়যন্ত্র চলছে। তিনি বলেন,‘ প্রাকৃতিক দুর্যোগের পর এখন মানবসৃষ্ট দুর্যোগ শুরু হয়েছে। মানবসৃষ্ট এই দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগের চেয়ে কোনো অংশে কম নয়। দেশকে আবারও পাকিস্তান বানানোর ষড়যন্ত্র হচ্ছে। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।


এ ক্যটাগরির আরো খবর..