মেহেরপুর জেলা সেচ্ছাসেবক লীগ ও বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের কর্মী সভা অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে মেহেরপুর জেলা সেচ্ছাসেবক লীগ ও জেলা বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের উদ্যোগে কর্মী সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমি মোড়ে জেলা সেচ্ছাসেবক লীগের অফিস কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক ও চেম্বার্স অব কমার্সের সাধারন সম্পাদক আরিফুল এনাম বকুল।

বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও শহর সেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক ইউপি সদস্য ছানোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মতিউর রহমান মতিন, শহর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইবনে মামুন, মুজিবনগর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বিল্লাল হোসেন বিপ্লব, সিঙ্গাপুরের সেচ্ছাসেবক লীগের কমিটির সভাপতি আরিফুল ইসলাম সোবহান,জেলা বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের সহ-সভাপতি সোহেল রানা,সাধারন সম্পাদক সাহাদত আলী, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন প্রমূখ।

এসময় জেলা, শহর সেচ্ছাসেবক লীগ ও জেলা বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির মোড়ে জেলা সেচ্ছাসেবক লীগ ও বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের অফিস কার্যালয়ের উদ্বোধন করেন জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক ও চেম্বার্স অব কমার্সের সাধারন সম্পাদক আরিফুল এনাম বকুল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।