মৌলভীবাজারে পুলিশ সেবা সপ্তাহ পালিত

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পুলিশ সেবা সপ্তাহ পালিত হয়েছে।

রোববার সকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালিতে অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি মৌলভীবাজার ৩ আসনের এমপি নেছার আহমদ,জেলা প্রশাসকের চেয়ারম্যান আজিজুর রহমান,পৌরসভার মেয়র মো: ফজলুর রহমানসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।

মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সচেতনতামূলক সভার মাধ্যমে জনগনকে উদ্বুদ্ধকরণ,পাসপোর্টসহ সকল ধরনের ভেরিফিকেশনের মাধ্যেমে সেবা প্রদান, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহন সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে জেলা পুলিশ।

এছাড়াও বিভিন্ন উপজেলায় পুলিশ সেবা সপ্তাহ পালিত হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।