× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

মৌলভীবাজারের কমলগঞ্জে বসন্ত রাসলীলায় হাজার দর্শনার্থী

admin
হালনাগাদ: শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯

মাহমুদ খান, নিজস্ব প্রতিবেদক: নিজের ও দেশের মঙ্গল কামনায় মৌলভীবাজারে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতি রাধিকার রাসলীলা অনুষ্ঠিত হয়েছে।
কমলগঞ্জের হোমেরজান গ্রামের সাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিজম কৃষ্ণমোহন সিংহের উদ্যোগে শুক্রবার রাত ১২টায় শুরু হয় এ রাসলীলা। শেষ হয় শনিবার ভোর সাড়ে ৫টায়। রাসলীলায় শ্রীকৃষ্ণের ভূমিকায় অবতীর্ণ হন হিজম পরিমল সিংহের ছেলে জয় কুমার সিংহ আর রাধিকার ভূমিকায় ছিলেন অহনা সিনহা। এ ছাড়াও বৃন্দার ভূমিকায় ছিলেন স্মৃতি দেবী সিনহা ।

ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যদিয়ে আয়োজিত এই রাসলীলায় শ্রীকৃষ্ণ, রাধিকা ও বৃন্দার সাথে ছিলেন আরো বার জন গোপী। হিজম কৃষ্ণমোহন সিংহ জানান, মনিপুরিরা বিশ্বাস করেন এই রাসলীলায় যারা অংশ নেন তাদের ও তাদের পরিবারে যেমন ভগবানের আর্শিবাদ বর্ষিত হয় তেমনি যারা এই লিলা উপভোগ করেন তাদেরও মঙ্গল নিহিত হয়। তাই এই রাসলীলা দেখতে বিভিন্ন এলাকা থেকে মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন হাজার হাজার পূন্যার্থী।

তিনি আরো জানান, মুলত কার্ত্তিক মাসের পূনীমা তিথিতে মনিপুরীদের প্রধান ধর্মীয় উৎসব পালিত হলেও বিশেষ মানস কামনায় তারা শুক্রবার রাতে এই রাসলীলার আয়োজন করেন। রাসে রাজধারী ছিলেন তম্বী দেবী আর সুত্রধারী ছিলেন ঊষা দেবী, তাবাবী দেবী, ও প্রমিলা দেবী প্রমুখ এবং তাদের সাথে মৃদঙ্গে ছিলেন বুলু বাবু শর্মা ও বাবাসানা সিংহ।


এ ক্যটাগরির আরো খবর..