× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

মোসাদ সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন আসলাম

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার কথা বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী স্বীকার করেছেন বলে দাবী করেছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মনিরুল।

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে আটক ১১ জনকে নিয়ে ওই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে এক প্রশ্নের জবাবে মনিরুল আসলাম চৌধুরীর বিষয়ে কথা বলেন। তিনি বলেন, ডিবির জিজ্ঞাসাবাদে আসলাম মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতা এবং সরকার উৎখাতে মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠকের কথা স্বীকার করেন।

গতকাল বুধবার গুলশান থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) ফজলুল হক ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আসলাম চৌধুরীর সাত দিনের রিমান্ডের আবেদন করেন।


এ ক্যটাগরির আরো খবর..