× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

নিউজ ডেস্ক

মোরেলগঞ্জে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৭ ব্যবসায়ীকে জরিমানা

admin
হালনাগাদ: শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
মোরেলগঞ্জে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৭ ব্যবসায়ীকে জরিমানা

এস.এম. সাইফুল ইসলাম কবির :বাগেরহাটের মোরেলগঞ্জে পাটজাত মোড়ক ব্যবহার না করায় পৌর বাজারের ৭ ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

শনিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলী হাসান নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এ অর্থদন্ড প্রদান করেন। অর্থদন্ড প্রাপ্তরা হলেন, বিসমিল্লাহ পোল্টি ও ফিস ফিড ব্যবসায়ী শহিদুল ইসলাম, জয়গুরু ভান্ডারের বিমল কৃষ্ণ রায়, কার্তিক ষ্টোরের কার্তিক দে, সাজু ভান্ডারের সমীর সাহা, ভাই ভাই ভান্ডারের বাসুদেব সাহা, গৌতম ষ্টোরের গৌতম সাহা, নাসির ষ্টোরের নাসির শেখ ।

এদেরকে পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধ আইন ২০১০ অনুসারে ২১ হাজার টাকা অর্থদন্ড করা হয়। আগেরদিন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলী হাসান এসিলাহা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে দুই ছাত্রের ৫ শ’ টাকা করে জরিমানা ও সাতদিন করে কারা কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এরা হল, কলেজ ছাত্র বিপ্রজিৎ সাহা(১৮) ও মোঃ সাব্বির হোসেনকে(২০)।


এ ক্যটাগরির আরো খবর..