× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

মোবাইল ব্যাংকিংয়ে এগিয়ে বাংলাদেশ

admin
হালনাগাদ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ মোবাইল ফোনের মাধ্যমে অর্থ লেনদেনে বাংলাদেশ যেকোনো দেশের চেয়ে এগিয়ে বলে জানিয়েছেন শিওর ক্যাশ লিমিটেডের প্রধান নির্বাহী শাহাদাত খান।

আজ শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ওয়ার্ল্ডের চতুর্থ দিনে ‘দ্য প্রসপেক্ট অ্যান্ড চ্যালেঞ্জেস অব ডিজিটাল কারেন্সি ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারের মূল প্রবন্ধে তিনি এ তথ্য জানান।

শাহাদাত হোসেন বলেন, ২০১১ সালে বাংলাদেশে মোবাইলে অর্থ লেনদেন সেবা চালু হয়। এরপর মাত্র ৩ বছরে মোবাইল অ্যাকাউন্ট খোলা হয়েছে ৭ মিলিয়নেরও বেশি। যা বিশ্বের ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত।

তিনি বলেন, বিকাশ, ইউক্যাশ, শিওর ক্যাশ, রকেট, মাইক্যাশ এসব মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে প্রতিদিন দেশে এক হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে। ডিজিটাল টেকনোলজিতে এই ব্যাংকিং সেবার জন্য বাংলাদেশ উন্নত বিশ্বে সমাদৃত এবং যথেষ্ট সুনাম অর্জন করেছে।

সেমিনারে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, ব্র্যাক ব্যাংকের প্রধান টেকনোলজি অফিসার শ্যামল বি দাশ, সাউথ ইস্ট ব্যাংকের অতিরিক্ত নির্বাহী পরিচালক এস এম মাইউদ্দিন চৌধুরী, ডাচ-বাংলা ব্যাংকের এমডি আবুল কাসেম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রকল্পের (এটুআই) ব্যবস্থাপক মো. আরিফ এলাহী প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..