× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট সদস্যদের সাক্ষাৎ শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন পুলিশের হাতে ধরা একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ১৩৩ বোতল উইনিক্স সিরাপ উদ্ধার নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ সৌদি পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু সংরক্ষিত নারী সংসদ সদস্যদের সুযোগ সুবিধা অ্যাঙ্গোলার রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ চীন-ভারত প্রতিদ্বন্দ্বিতার মাঝে কৌশলগত ভারসাম্যের সন্ধানে ঢাকা

দিনাজপুর জেলা প্রতিনিধি

মোবাইলে বন্ধুত্ব অতঃপর বাড়িতে ডেকে অশ্লিন ভিডিও ধারন করে চাঁদা দাবির অভিযোগে আটক

Kishori
হালনাগাদ: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
ভিডিও ধারন করে চাঁদা

মোবাইলে বন্ধুত্ব করার পর একটি বাসায় ডেকে মারধর অশ্লিন ভিডিও ধারন করে এক লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে মোছা: সাথী ২১ ও বাড়ির মালিক মামুনুর রশিদ ওরফে কাতুকে ৩৫ গ্রেফতার করেছে দিনাজপুর কোতোয়ালি পুলিশ ।

ভুক্তভোগী মোঃ সুমন ইসলামের কোতোয়ালি থানায় দায়েরকৃত মামলার সূত্রে জানা গেছে, সাথী মোবাইল ফোনে যার সাথে বন্ধুত্ব গড়ে তোলে। বন্ধুত্ব ঘনীভূত হওয়ার পর গত ২৬ সেপ্টেম্বর সুমনকে দিনাজপুর শহরের চৌরঙ্গী সিনেমা হলের পিছনে মামুনুর রশিদ ওরফে কাতুর বাড়িতে চায়ের দাওয়াত দিয়ে ডেকে নিয়ে যায় । সুমন তার অফিসের কলিগ মোশারফ হোসেনকে নিয়ে ঐদিন আনুমানিক ৭ টা ৩০ মিনিটে কাতুর বাড়িতে যায়। বাড়িতে প্রবেশের সাথে সাথেই সাথীর একটি সন্ত্রাসী দল দুজনকে আটকে ভয়-ভীতি দেখিয়ে বেদম প্রহার মোবাইলে অশ্লিন ভিডিও ধারন করে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। এক লক্ষ টাকা চাঁদা না দিলে মিথ্যা মামলা সাজিয়ে ফাসিয়ে দেওয়ার হুমকি দেয়। এক পর্যায়ে তাদের কাছে রক্ষিত নয় হাজার তিনশত টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে এক লক্ষ টাকা আনার জন্য মোশারফ হোসেনকে আটক করে রাখে এবং অপহরণকারী সজলসহ ভুক্তভোগী সুমন এক লক্ষ টাকা আনার জন্য বের হয়। সুযোগ বুঝে সুমন ৯৯৯ এ ফোন করে ঘটনা জানালে কোতোয়ালি পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মোশারফ হোসেনকে উদ্ধার করে। একই সময় পুলিশ অভিযান চালিয়ে সাথীকে আটক করে। পরের দিন বাড়ির মালিক কাতু কে আটক করা হয়।

এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলার মুন্সিপাড়া মহল্লার মোহাম্মদ আইয়ুব আলীর কন্যা সাথী, দিনাজপুর জেলার বড় গুরগুলার মফিজ উদ্দিনের পুত্র মামুনুর রশিদ ওরফে কাতু, চৌরঙ্গী মোড়ের মৃত মুন্নার পুত্র মোঃ স্বপন ৩০ ও একই এলাকার মোঃ সাব্বিরের পুত্র মোঃ সজলের ৩২ বিরুদ্ধে কোতোয়ালি থানায় অপহরণ করে মারপিট চাঁদা দাবি ও চাঁদা গ্রহণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলা নং ৫২, তারিখ ২৭ সেপ্টেম্বর ২৩ ইং।

দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন জানান, কতিপয় মেয়ে মডেলিং করে দিনাজপুরে বিভিন্ন অভিজাত বাড়িঘর ভাড়া নিয়ে বসবাস করছে এবং অর্থশালীদের সাথে মোবাইল ফোনে বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক গড়ে তোলে ও বাড়িতে ডেকে নিয়ে জিম্মি করে মারপিট ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয়ভীতি প্রদর্শন করে সর্বোচ্চ কিছু ছিনিয়ে নিচ্ছে। পর্দার আড়ালে থাকা এসব মেয়েদের গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে।


এ ক্যটাগরির আরো খবর..