× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রী হচ্ছেন শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বিএনপির মন্ত্রিসভায় যাচ্ছেন যে ৩ নারী মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় মন্ত্রী হচ্ছেন যারা মন্ত্রীদের শপথে যাচ্ছে না এনসিপি উৎসবমুখর পরিবেশে কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত নড়াইলে বিএনপির সভাপতির বাড়িতে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগের অভিযোগ ভারতে পালানোর সময় হত্যা মামলার দুই সহোদর বেনাপোলে আটক জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি – সালাহউদ্দিন আহমদ দায়িত্ব শেষে অবশ্যই দেশে থাকতে চাই – স্বরাষ্ট্র উপদেষ্টা

মোদী-হাসিনা-মমতাই বেল বাজিয়ে শুরু করবেন ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

আগামী ২২ নভেম্বর ইডেনে শুরু হতে চলা ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ দ্বিতীয় ম্যাচ সূচনা হচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই। ইতিমধ্যেই হাসিনার উপস্থিতির বিষয়ে সবুজ সংকেত পৌঁছে গিয়েছে সিএবি’র কাছে। ২১ নভেম্বর রাতেই কলকাতা পৌঁছে যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর তরফ থেকেও সবুজ সংকেত পাওয়া এখন সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।

শুধু তাই নয়, ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ইডেনে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দোপাধ্যায়কেও। আগামী ২২ নভেম্বর টেস্ট ম্যাচের সূচনা পর্বে ক্রিকেটের স্বর্গ্যদ্যানে উপস্থিত থাকার কথা তাঁরও। অর্থাৎ, সব ঠিকঠাক থাকলে মোদী-হাসিনা-মমতাই বেল বাজিয়ে শুরু করবেন প্রথমদিনের খেলা। ওইদিন হাসিনাকে সংবর্ধনাও জানানো হবে সিএবি’র তরফ থেকে।

প্রেসিডেন্ট হিসেবে বোর্ডের কার্যভার গ্রহণ করার পর ঘরের মাঠে অনুষ্ঠিত হতে চলা প্রথম টেস্ট ম্যাচ নিয়ে আলাদা কিছু যে সৌরভ পরিকল্পনা করবেন, সেটা একপ্রকার স্পষ্ট ছিল। তার উপর সেটা যদি হয় প্রতিবেশী বাংলাদেশের বিপক্ষে তাহলে তো কথাই নেই। তাই মহারাজের কথামতো প্রথম পদক্ষেপ হিসেবে মোদী-হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে সিএবির পক্ষ থেকে। পাশাপাশি আগামী ২২ নভেম্বর ইডেন গার্ডেন্সে ভারত-বাংলাদেশ ম্যাচ স্মরণীয় রাখতে সোমবার দ্বিতীয় পরিকল্পনার কথাও জানানো হল সিএবি’র তরফ থেকে।

মঙ্গলবার বোর্ডের এজিএমে অংশগ্রহণের জন্য মুম্বই উড়ে যাওয়ার আগে সোমবার সিএবি দফতরে এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানেই তিনি জানান ২০০০ ঢাকার মাটিতে অনুষ্ঠিত হওয়া ভারত-বাংলাদেশ প্রথম টেস্টে অংশগ্রহণকারী দু’দলের সমস্ত ক্রিকেটারকে আমন্ত্রণ জানানো হবে ইডেনে আসন্ন ভারত-বাংলাদেশ ম্যাচে। উল্লেখ্য, সৌরভের নেতৃত্বাধীন ভারতীয় দলের বিরুদ্ধেই ২০০০ বঙ্গবন্ধু স্টেডিয়ামে অভিষেক টেস্ট খেলেছিল নইমুর রহমানের বাংলাদেশ।

এখানেই শেষ নয়। টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তার কথা মাথায় রেখে আসন্ন ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচে ইডেনের টিকিটের দামও কমিয়ে আনছে সিএবি। ন্যূনতম টিকিটের দাম এতদিন ছিল ১০০ টাকা। সেখানে আসন্ন ইডেন টেস্টের জন্য টিকিটের ন্যূনতম দাম কমিয়ে আনা হবে ৫০ টাকায়।


এ ক্যটাগরির আরো খবর..