× Banner
সর্বশেষ
কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী

মোদীকে জঙ্গির মতো দেখতে বলে আক্রমণ কংগ্রেসের প্রাক্তন সাংসদ

admin
হালনাগাদ: রবিবার, ১০ মার্চ, ২০১৯

কংগ্রেসের নির্বাচনী সভা থেকে নরেন্দ্র মোদীকে জঙ্গির মতো দেখতে বলে আক্রমণ করলেন কংগ্রেসের এক প্রাক্তন সাংসদ। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর উপস্থিতিতেই। যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে দেশ জুড়ে। শনিবার তেলঙ্গানার সামসাবাদে কংগ্রেসের একটি নির্বাচনী সভা ছিল। সেই মঞ্চ থেকেই মোদীকে জঙ্গি বলে আক্রমণ করেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ বিজয়াশান্তি।

তিনি বলেন, ‘‘মোদী কখন কোথায় বোমা ফেলবেন তা ভেবে সকলেও ভয়ে রয়েছে এখন। তাঁকে দেখতে জঙ্গির মতো। মানুষকে ভালবাসার বদলে মানুষকে ভয় দেখাচ্ছেন তিনি। একজন প্রধানমন্ত্রীর কখনও এরকম হওয়া উচিত নয়।’’ ওই জনসভায় সে সময় উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীও।

তিনি আরও বলেন, ‘‘রাহুল গাঁধী যেখানে গণতন্ত্র বাঁচানোর জন্য লড়ে চলেছেন, সেখানে মোদী একনায়কত্ব কায়েম করতে চান। তিনি আরও পাঁচ বছর শাসন করতে চান দেশকে, কিন্তু দেশের মানুষ তাঁকে সেই সুযোগ দেবেন না।’’


এ ক্যটাগরির আরো খবর..