× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

মোচিকের ইক্ষু খামারে আগুন পুড়ে গেছে প্রায় ১০ বিঘা জমির আখ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০১৮

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ ॥৩০ জানুয়ারি’ ২০১৮ঃ  ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের ইক্ষু খামারে আগুন লেগে পুড়ে গেছে প্রায় ১০ বিঘা জমির আখ। মঙ্গলবার দুপুরে ইক্ষু খামারে এই আগুন লাগার ঘটনা ঘটে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শামসুর রহমান জানান, মোবারকগঞ্জ চিনিকলের ইক্ষু খামারে আগুন লেগেছে এমন সংবাদ পেয়ে ঝিনাইদহ ও কালীগঞ্জের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। বর্তমানে মোচিকে ইক্ষু খামারের প্রায় ৩০ বিঘা জমিতে আখ আছে।

মোচিকের এমডি সঞ্জিব কুমার দত্ত জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সিগারেটের আগুন অথবা মাদক সেবন কারিদের কারণে আগুন ধরতে পারে। এই ইক্ষু খামারের আশে পাশে প্রায়ই ইয়াবা ও হিরোইন সেবনকারীদের ঘোরাফেরা করতে দেখা যাই।


এ ক্যটাগরির আরো খবর..