× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক

মোঘল আমলের মুসা খান মসজিদ সংরক্ষণ ও পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
সংস্কৃতি মন্ত্রী

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গনে মুঘল স্থাপত্য নিদর্শন মুসা খান মসজিদ সংরক্ষণ ও পুনরুদ্ধারের লক্ষ্যে ‘Raised Platform Mughal Musa Khan Mosque-এর Restoration and Preservation’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন (Brent T. Christensen)।

অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী বলেন, উঁচু বেদীর ওপর নির্মিত এই মুসা খান মসজিদটি গৌরবময় মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন। এই প্রকল্পের মাধ্যমে মসজিদটির ঐতিহাসিক ঐতিহ্য পুরোপুরি বজায় রেখে একে আদি রূপে ফিরিয়ে আনা সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন, এই যৌথ উদ্যোগটি আমাদের সাংস্কৃতিক পর্যটনকে এগিয়ে নিতে, গবেষণার সুযোগ বাড়াতে এবং তরুণ প্রজন্মকে আমাদের ঐতিহ্য রক্ষায় আগ্রহী করে তুলতে বড় ভূমিকা রাখবে।

এই প্রকল্পটিকে ভবিষ্যতে অন্যান্য ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে একটি সফল উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে মন্ত্রী মার্কিন রাষ্ট্রদূত-কে তাঁর বিশেষ অবদান ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। মন্ত্রী বলেন, আমরা সবাই মিলে একসাথে কাজ করায় বিশ্বাসী। পারস্পরিক সদিচ্ছা ও ঐক্যের মাধ্যমেই আমরা এই পৃথিবীকে আরও সুন্দর করে তুলতে পারি।

প্রকল্পটির বাস্তবায়ন করবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের U. S. Ambassador Fund for Cultural Presevation (AFCP) এর অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..