× Banner
সর্বশেষ
জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় শিক্ষক দ্বারা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ; সঠিক বিচারের জোর দাবী শিক্ষার্থীদের কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডেস্ক

মোংলায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবি, ১০ নম্বর মহা বিপৎসংকেত

Dutta
হালনাগাদ: রবিবার, ২৬ মে, ২০২৪
মোংলা নৌকাডুবি

বাগেরহাটের মোংলায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। মোংলা বন্দর ও তৎসংলগ্ন এলাকায় ১০ নম্বর মহা বিপৎসংকেত দেওয়া হয়।

রবিবার (২৬ মে) সকালে মোংলা নদীর ঘাটে নৌকাটি ডুবে যায়। অতিরিক্ত যাত্রী তোলায় নৌকাটি ডুবে যায় বলে জানা গেছে।

মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না বলেন, অতিরিক্ত যাত্রী তোলার কারণে একটি নৌকা ডুবে গেছে।

এটিতে প্রায় ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল বলে শুনেছি। দুর্ঘটনার পর থেকেই খোঁজখবর রাখছি। যাত্রী নিখোঁজ আছে কি না সে বিষয়ে পৌরসভার সিসি ক্যামেরায় দেখা হচ্ছে এবং নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরিদল নদীতে তল্লাশি চালাচ্ছে।

এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ রবিবার সকাল থেকেই বাগেরহাটে গুমট আবহাওয়া বিরাজ করছে।


এ ক্যটাগরির আরো খবর..