× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্টার

মেয়েদের শিক্ষার অনুমতি দিতে আফগান কর্তৃপক্ষের প্রতি জাতিসংঘ প্রধানের আহ্বান

Dutta
হালনাগাদ: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
un

জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস আফগান কর্তৃপক্ষকে নারী ও মেয়েদের যথাযথ শিক্ষা নিষিদ্ধ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।

ফ্রান্সিস বলেন, আফগান নারী এবং মেয়েদেরও পুরুষদের মতো অবিচ্ছেদ্য অধিকার রয়েছে। তাদের এই অধিকার অবশ্যই সমুন্নত করতে হবে এবং এক্ষেত্রে সমান অধিকার নিশ্চিত করে তাদেরেকে সম্মান দেখাতে হবে।

তিনি এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘সুতরাং আমি  নীতিটি পুনর্বিবেচনা করে মেয়েদের স্কুলে গিয়ে শিক্ষা লাভের অনুমতি দিতে আফগান কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো যাতে তারা তাদের সম্প্রদায় এবং সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।’

তিনি আরও বলেন, ‘তারা আফগানিস্তানকে একটি শক্তিশালী ও সমন্বিত রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে অনেক কাজ করতে পারে। এ ব্যাপারে আমি নিশ্চিত যে তারা এমনটা করতে চায়। এক্ষেত্রে মেয়েদের স্কুলের বাইরে রেখে তাদের মধ্যে হতাশা সৃষ্টি করা ঠিক হবে না। এমন পদক্ষেপ দেশকে দূর্বল করবে। সুতরাং আমি তাদের এই নীতি দ্রুততার সাথে পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করছি।’ তিনি উল্লেখ করেন যে আফগানিস্তান হচ্ছে বিশ্বের একমাত্র দেশ যেখানে মেয়েদের শিক্ষার অনুমতি নেই।


এ ক্যটাগরির আরো খবর..