× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ রাখায় অ্যাপোলো হাসপাতালকে ৫ লাখ টাকা জরিমানা

admin
হালনাগাদ: সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট(রোগ নির্ণয়ের জন্য রাসায়নিক উপাদান) এবং অনুমোদনহীন ওষুধ রাখায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার বসুন্ধরায় অবস্থিত হাসপাতালটিতে অভিযান চালিয়ে জরিমানা করেন র‌্যাবের একটি ভ্রাম্যমাণ আদালত। স্বাস্থ্য অধিদপ্তর, ওষুধ প্রশাসন ও র‌্যাব যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

এদিন সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম।

অভিযান শেষে সরোয়ার আলম সাংবাদিকদের বলেন, হাসপাতালটির ল্যাবে মেয়াদ শেষ হয়ে যাওয়া রি-এজেন্ট পাওয়া গেছে। এগুলোর মেয়াদ চারমাস আগেই শেষ হয়ে গেছে। এছাড়া হাসপাতালটির ফার্মেসিতে কিছু বিদেশি ওষুধ পাওয়া গেছে, যেগুলোর কোনো অনুমোদন নেই। তাই হাসপাতালটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এই অভিযান ও জরিমানার ব্যাপারে অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি এখনও।

উল্লেখ্য, ২০০৫ সালে বব ডাব্লিউ কুন্দানমাল, খন্দকার মনির উদ্দিন, মোহাম্মদ এ. মঈন, টিপু মুনশি হাসপাতালটি প্রতিষ্ঠা করেন। অ্যাপোলো হাসপাতাল এন্টারপ্রাইজ লিমিটেড(বৃহৎ স্বাস্থ্যসেবা গ্রুপ) ও এসটিএস হোল্ডিংস লিমিটেডের যৌথ উদ্যোগে হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠার দুই বছর পর হাসপাতালটি জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনালের অনুমোদন অর্জন করে। শেয়ারহোল্ডারের বিনিয়োগের মাধ্যমে এই হাসপাতালের অর্থায়ন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..