× Banner
সর্বশেষ
জুলাই তথ্যচিত্র থেকে আবু সাঈদের ছবি-ভিডিও যে কারণে বাদ দেওয়া হয়েছিল থাইল্যান্ডে স্কুলে এলোপাতাড়ি গুলি, নিহত ৭ জাপানের শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলবে সরকার -ববি হাজ্জাজ সকালে সন্তানের জন্ম দিয়ে দুপুরে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন মা শিশুদের মানসিক ক্ষতি – মেটাকে ৯৪২ মিলিয়ন ডলার জরিমানা করলো যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী সিলেটে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ বেনাপোলে  ২টি ককটেল উদ্ধার থাইল্যান্ডের স্কুলে গুলিবর্ষণ: শিক্ষক নিহত, আহত চার বোফর্স মামলায় হিন্দুজা ভাইদের ক্লিনচিট বহাল, আবেদন খারিজ করল ভারতের সুপ্রিম কোর্ট

মেয়র পদে আ’লীগে তুহিন, বিএনপিতে শাহীন ভোলার লালমোহন পৌরসভা নির্বাচনে আ’লীগ, বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯

কামরুজ্জামান শাহীন,ভোলা॥ ভোলার লালমোহন পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আ’লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী এমদাদুল ইসলাম তুহিন ও জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনিত ধানের শীষ প্রতিকের প্রার্থী সোহেল আজিজ শাহীন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে লালমোহন উপজেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আমির খসরু গাজীর হাতে মনোনয়নপত্র জমা দেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌর আ’লীগ সভাপতি ফখরুল আলম হাওলাদার, পৌর যুবলীগ সভাপতি ফরহাদ হোসেন মেহের প্রমূখ।

এদিকে ভোলা জেলা নির্বাচন কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপি মনোনিত প্রার্থী সোহেল আজিজ শাহিন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপি সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ট্রুম্যন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, লালমোহন পৌর যুবদল সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মাসুদ প্রমূখ।

উল্লেখ্য, দীর্ঘ ৯বছর পর গত ৩ সেপ্টেম্বর লালমোহন পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আজ (১২ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ। আগামী ১৪ অক্টোবর এ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..