× Banner
সর্বশেষ
যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু! 

মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুরঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-১(মুজিবনগর-মেহেরপুর) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর নৌকা মার্কা প্রতীককে বিজয়ী করার লক্ষে মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বিকালে মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পৌর কমিউনিটি সেন্টারে বর্ধিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেহেরপুর-১ আসনের নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জেলা পরিষদের সাবেক প্রশাসক এ্যাড মিয়াজান আলী, উপদেষ্টা আশকার আলী, সাংগঠনিক সম্পাদক আয়ুব আলী, জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ছোট, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বোরহান উদ্দিন চুন্নু, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. ইয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক আক্কাস আলী, জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন, কুতুবপুর ইউপি আওয়ামীলীগের সভাপতি ইদ্রিস আলী, পিরোজপুর ইউপি আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম, বুড়িপোতা ইউপি আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহ্জামান, আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম,কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য শামীম আরা হীরা, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা লাভলী ইয়াসমিন,আমদহ ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. কাজি শহিদুল হক,বারাদি ইউনিট আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোমিনুল ইসলাম প্রমূখ।

সদর থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা আওয়ামীলীগের ইউনিট প্রধানরা ।


এ ক্যটাগরির আরো খবর..