মেহের আমজাদ, মেহেরপুর:
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উন্নীত বেতন স্কেল কার্যকর করা ও মানসম্মত প্রথমিক শিক্ষ বাস্তবায়নসহ ১০ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ প্রাথমিক শিক কল্যান সমিতি মেহেরপুর জেলা শাখা। গতকাল বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সংগঠনটির জেলা শাখার সভাপতি কমর উদ্দীন এ স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক পরিমল সিংহ স্মারকলিপি গ্রহন করেন।
এসময় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, প্রধান শিক হাফিজুর রহমান বকুল, তৈয়ব আলী, ইকবাল হোসেন, আজিজুল ইসলাম, বখতিয়ার হোসেনসহ বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিকরা সেখানে উপস্থিত ছিলেন।