× Banner
সর্বশেষ
আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ

মেহেরপুর টেকনিক্যাল কলেজে নবীন বরণ, বিদায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে নবম শ্রেণির শিক্ষার্থীদের বরণ,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সকালে কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফয়েজুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি বলেন, সকল শিক্ষার্থীকে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে। বর্তমানে যারা হাতে কলমে কাজ শিখতে পারবে তারা কেউ বসে থাকবে না এবং বেকার থাকবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক রফিকুল আলম,সিআইএ শামিমুল কবির, রঞ্জিত কুমার মন্ডল। জাতীয় সংগীতের সুরে অনুষ্ঠানের সূচনা করা হয়। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ এবং নবাগত শিক্ষার্থীদের নতুন বই সহ ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এ এইচ এম শরিফুল আলম ও মৌসুমী আক্তার।


এ ক্যটাগরির আরো খবর..