× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

মেহেরপুর চাঁদবিলে ২দিন ব্যাপি বাউল সম্রাট লালন স্মরনোৎসবের উদ্বোধন

admin
হালনাগাদ: বুধবার, ২৩ মার্চ, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ মরমী সাধক বাউল সম্রাট লালন শাহ’র ১২৬তম তিরোধান দিবস উপলক্ষে মেহেরপুরের চাঁদবিলে ২২ ও ২৩ মার্চ ২ দিন ব্যাপি বাউল সম্রাট লালন স্মরনোৎসবের উদ্বোধন করা হয়েছে। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল মায়ের দান শান্তি আশ্রম কমিটির ভক্তবৃন্দের আয়োজনে শান্তি আশ্রমে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওই লালন স্মরনোৎসব উদ্বোধন করা হয়।

মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বোরহানউদ্দিন আহমেদ চুন্নুর সভাপতিত্বে ও শ্রী অনিল সাধু প্রতিষ্ঠিত চাঁদবিল মায়ের দান শান্তি আশ্রম কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রফিক-উল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) ইকবাল বাহার চৌধুরী, গাংনী পৌরসভার প্যানেল চেয়ারম্যান নবীরউদ্দিন, গাংনী ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক সাইদুর রহমান, আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মতি, বাংলাদেশ টেলিভিশনের মেহেরপুর প্রতিনিধি আলামিন হোসেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন। আনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শাশ্বত নিপ্পন, যুবলীগ নেতা সুভক্তগীন  প্রমুখ।

পরে সেখানে বহিরাগত বাউল শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় পারসে উপবিষ্ট ছিলেন দেবানন্দ গোস্বামীর স্ত্রী আভারানী। শ’শ’ ভক্ত এসময় সংগীত উপভোগ করেন।


এ ক্যটাগরির আরো খবর..