× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

মেহেরপুরে ৩ সাজাপ্রাপ্ত আসামী আটক

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর আদালতে সাজাপ্রাপ্ত এক আসামী আত্মসমার্পন করলে আদালত তাকে আটক দেখিয়ে কারাগারে পাঠাবার নির্দেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার মেহেরপুর জেলা জজ আদালতে আত্মসমার্পন করলে আদালতের বিজ্ঞবিচারক মোঃ রবিউল হাসান ওই নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের আশরাফ আলীর ছেলে নিয়ামত আলী (৪২) স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী। তার বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা; আনাদায়ে আরো এক মাসের জেল দেন বিজ্ঞ আদালত। সে দীর্ঘদিন পলাতক থাকার পর এদিন আদালতে আত্মসমার্পন করলে আদালত তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন। পুলিশ গতকালই তাকে আদালতে পাঠান।

এদিকে মেহেরপুর সদর থানা পুলিশের এস.আই রফিক মঙ্গলবার ভোরে সদর উপজেলার কুতুবপুর গ্রামে অভিযান চালিয়ে মারামারি মামলায় ২ মাসের সাজাপ্রাপ্ত আসামী গাজু শেখ ও খোকন শেখকে আটক করে। তারা ওই গ্রামের কেসমত আলী সেখের ছেলে। পুলিশ আরো জানায়, ২০০৮ সালের জমিজমা সংক্রান্ত এক বিরোধ মামলার আসামী গাজু শেখ ও খোকন শেখকে আদালত ২০১৫ সালের মাঝামাঝি ২ মাসের কারাদন্ড এবং এক হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরো এক মাসের জেল দেন। এর পর থেকে সাজাপ্রাপ্ত ওই দু’ভাই পলাতক ছিলো। গতকালই  আটক দু’ভাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..