× Banner
সর্বশেষ
সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট

মেহেরপুরে ১ম বিভাগ ক্রিকেট লীগে আমঝুপি পাবলিক ক্লাব চ্যাম্পিয়ন

admin
হালনাগাদ: শনিবার, ৪ জুন, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুরে প্রথম বিভাগ ক্রিকেট লীগে আমঝুপি পাবলিক ক্লাব ৭ উইকেটে ছহিউদ্দীন ফাউন্ডেশনকে পরাজিত করে বিজয়ী হবার গৌরব অর্জন করে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টচে জিতে ব্যাট করতে নেমে ছহিউদ্দীন ফাউন্ডেশন ৩০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাইফুল সর্ব্বচ ২৩ রান করে। বিজয়ী দলের পক্ষে শাকিল ও কাজি সুমন ৩ টি করে উইকেট লাভ করে। ৯২ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ১৪ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায় আমঝুপি পাবলিক ক্লাব। কাজি সুমন  দলের  পক্ষে সর্বোচ্চ ২৬ রান করে। বিজীত দলের  পক্ষে রকি ২ ও রাজু ১টি উইকেট লাভ করে। ম্যাচ সেরা পুরুস্কার জিতে নেন বিজয়ী দলের কাজি সুমন। ম্যান অফ দ্য সিরিজের পুরুস্কার জিতে নেন এম কে এস পি ক্লাবের খেলোয়ার বাদশা। ।

খেলা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।  এসময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমার-উজ্জামান, প্রথম বিভাগ ক্রিকেট লীগের আহবায়ক আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আতাউল হাকিম লাল মিয়া। খেলায় জেলার ৩২ টি ক্লাব অংশ নেয়।


এ ক্যটাগরির আরো খবর..