× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৬ জনের দাফন সম্পন্ন

admin
হালনাগাদ: শনিবার, ১৯ মার্চ, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর (১৮-০৩-১৬) ঃ
মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৬ যুবলীগ কর্মীর জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার সময় মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ে তাদের জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযায় ঈমামতি করেন কুষ্টিয়া জামে মসজিদের ইমাম মাও. মুফতি মাসুদ শেখ। জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, পুলিশ সুপার হামিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, সাবেক এমপি জয়নাল আবেদীন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোাসেন,

জেলা যুব লীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, সহ আওয়ামী লীগ নেতা-কর্মীরা সহ কয়েক হাজার মানুষ জানাযায় অংশ নেয়। জানাযা শেষে গ্রামের কবর স্থানে তাদের দাফন সম্পন্ন হয়। এর আগে সকাল সাড়ে ১১ টার দিকে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জেলা যুব লীগের আহ্বায়ক মাহফুজুর রহামান রিটন ও যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান সহ স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা তাদের লাশ পরিবারের হাতে হস্তান্তর করেন।
এদিকে মেহেরপুর জেলা যুবলীগ ৩দিনে শোক পালনে কর্মসূচি ঘোষনা করেছে।


এ ক্যটাগরির আরো খবর..