× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত-৩

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ মে, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় তিন জন আহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি ফার্মের সামনে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে এ দূর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- শহরের নতুনপাড়ার আশরাফ আলীর ছেলে সাব্বির হোসেন সুইট (২৩), হোটেল বাজার পাড়ার আব্দুল হান্নানের ছেলে ও প্রাইভেটকারের চালক আনজুম (২২), ও সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুলফিকার আলী। আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

আহতরা জানান- সন্ধ্যার সময় ব্যাক্তিগত প্রাইভেট কার নিয়ে তিন বন্ধু জরুরি কাজে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেয়। মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি ফার্মের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি স্যালো ইঞ্জিনচালিত আলগমানকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সাথে ধাক্কা খায়। এতে ঐ গাড়িতে থাকা চালকসহ তিনজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।


এ ক্যটাগরির আরো খবর..