× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

মেহেরপুরে স্ত্রী নির্যতন মামলায় স্বামীর দু’বছরের জেল

admin
হালনাগাদ: শুক্রবার, ১১ মার্চ, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর (১০/০৩/১৬):
মেহেরপুরে স্ত্রী নির্যতন মামলায় ওসমান আলী (৩৫) নামের একজনকে দু’বছরের জেল দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরো দু’মাসের জেল দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ রবিউল হাসান ওই আদেশ দেন। সাজাপ্রাপ্ত ওসমান আলী মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের ফজলুল হক’র ছেলে। মামলার বাকী দু’আসামির বিরুদ্ধে কোন অভিযোগ প্রমান না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০২ সালের ২৫ জুলাই আসামী ওসমান আলীর সাথে সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের ইসলাম শেখের মেয়ে মুকুলা খাতুনের সাথে বিয়ে হয়। বিবাহিত জীবনে তাদের ঘরে আসে দু’টি সন্তান। এর পরও দু’লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী মুকুলা খাতুনের উপর চলতে থাকে নির্যাতন। একপর্যায়ে ২০১৩ সালে ১৬ আগষ্ট মুকুল খাতুন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্বামীসহ ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার অপর দু’জন আসামি হলেন- শ্বশুর ফজলুল হক ও শ্বাশুড়ী ছয়মন নেছা।
মমলায় রাষ্ট্র পক্ষের কৌসুলি ছিলেন পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য এবং আসামি পক্ষের কৌসুলি ছিলেন অ্যাড. হাসান মাহাবুব রহমান মুকুল।


এ ক্যটাগরির আরো খবর..