× Banner
সর্বশেষ
মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে বাসচাপায় কিশোরের মৃত্যু, মেলেনি পরিচয় হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আসুন আমরা ট্রান্সপারেন্সি গ্লাস দিয়ে সমাজটাকে দেখি -জামায়াতের আমির গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা দিলেন ইউএনও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’ – শিক্ষামন্ত্রী কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি

মেহেরপুরে স্কুল বিতর্ক প্রতিযোগিতায় সেরা বক্তা দুই ভাই-বোন

admin
হালনাগাদ: রবিবার, ৬ মে, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুর (০৫-০৫-১৮)ঃ  মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র মুসফিকুর রহমান রিয়াদ ও তার বোন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মাহাবুবা রহমান রোজা স্কুল বিতর্ক প্রতিযোগিতায় সেরা বক্তার সাফল্য অর্জন করেছে।

গতকাল শনিবার মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বসুন্ধরা খাতা- কালের কন্ঠ শুভ জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতায় ফাইনালে দু-ভাইবোন নিজ নিজ দলের সেরা বক্তা নির্বাচিত হন। মেহেরপুরের সাবেক প্যানেল মেয়র মরহুম মিজানুর রহমান রিপনের মেয়ে মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রী মাহাবুবা রহমান রোজা এবং ছেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র মুসফিকুর রহমান রিয়াদ এর মধ্যে তুমুল প্রতিদ্বন্দীতা হয়। দু’দলের মধ্যে রোজা ২য় এবং রিয়াদ দলনেতা হিসাবে বক্তব্য রাখেন।

শেষে দু-দলের হয়ে সেরা বক্তার নাম ঘোষনা করা হয়। এতে চ্যাম্পিয়ান দলের রোজা এবং রানাস্ আপ দলের রিয়াদ সেরা বক্তা নির্বাচিত হন। অবশ্য সামগ্রিক দিক দিয়ে চ্যাম্পিয়ন দলের রোজা একক ভাবে সেরা বক্তার পুরস্কার জিতে নেন। দু ভাই বোন যখন ফাইনালে একে অপরের বিরুদ্ধে বক্তব্য রাখছিল তখন বিতর্ক দারুন জমে ওঠে।


এ ক্যটাগরির আরো খবর..