× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মেহেরপুরে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান-এর গনসংযোগ ও মতবিনিময়

admin
হালনাগাদ: সোমবার, ২০ মার্চ, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (১৯-০৩-১৭): মেহেরপুরে তৃণমুল নেতা-কর্মীদের নিয়ে গনসংযোগ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ সাংস্কৃতিক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সাবেক চেয়ারম্যান ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য  প্রফেসর আব্দুল মান্নান।

গতকাল রবিবার দুপুরে নেতা-কর্মীদের নিয়ে রাইপুর থেকে শুরু করে আশরাফপুর, আমদহ, বামনপাড়া, বন্দর মোড়সহ এলাকার বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে গনসংযোগ ও মতবিনিময় করেন। বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সাথে মতবিনিময়-এর সময় দোয়া চান এবং মেহেরপুর বাসীকে আসন্ন নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীর সাথে থাকার অনুরোধ জানান।

এসময় সেখানে জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল, জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আশরাফুল, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ডালিম, শহর স্বেচ্ছা সেবকলীগের সভাপতি জুয়েল রানা ও সাধারন সম্পাদক ইবনে মামুন, যুবলীগ নেতা আকাশ পারভেজ শুভসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ গনসংযোগে অংশ নেয়।


এ ক্যটাগরির আরো খবর..