× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

মেহেরপুরে সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশ

admin
হালনাগাদ: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (২৪-১১-১৭)ঃ  মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্সের প্রধান ফটকে নিরাপত্তার দায়িত্বরত আনসার সদস্য কালাম বেসরকারী টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ ও অনলাইন নিউজ পোর্টাল পরিবর্তন ডটকমের মেহেরপুর প্রতিনিধি আবু আক্তার করনকে শারীরিক ভাবে লাঞ্চিত করে।

এঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মেহেরপুর প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। ২৪ ঘন্টার মধ্য অভিযুক্ত আনসার সদস্যর বিচার ও মুজিবনগর ইউএনও রহস্য জনক নিরব ভুমিকার তিব্র নিন্দা জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে কোন ধরনের ব্যাবস্থা নেওয়া না হলে আগামী রবিবার থেকে প্রশাসনের সকল প্রকার নিউজ বর্জন করা স্বিধান্ত গ্রহন করেন মেহেরপুরে কর্মরত সাংবাদিকরা।

শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপত্বি করেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিকুল আলম, যুগান্তরের মেহেরপুর প্রতিনিধি তোজাম্মেল আযম, বাংলাভিশনের ষ্টাফ রিপোর্টার তুহিন আরণ্য, প্রেসক্লাবের উপদেষ্টা কামরুজ্জামান খান, বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর প্রতিনিধি মাহাবুবুল হক পোলেন, দৈনিক খবর-এর মেহেরপুর জেলা প্রতিনিধি ও দৈনিক সময়ের সমীকরণ’র মেহেরপুর ব্যুরো প্রধান মেহের আমজাদ, একুশে টিভির প্রতিনিধি ফারুক হোসেন, এস এ টিভির প্রতিনিধি ফজলুল হক মন্টু,দৈনিক লোক সমাজের মেহেরপুর জেলা প্রতিনিধি জি এফ মামুন লাকী প্রমুখ । প্রতিবাদ সভায় সাংবাদিকের প্রতি ঔদ্ধত্যপূর্ন আচারনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। এবং এবিষয়ে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার রহস্য জনক নিরব ভুমিকার তিব্র নিন্দা জানানো হয়। সভায় ২৬ নভেম্বরের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে কার্ষকরি কোন পদক্ষেপ গ্রহন না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যাক্তি জানান, চলতি মাসের ১৩ তারিখ থেকে মুজিবনগর কমপ্লেক্সের ভিতরে সব ধরনের মটরসাইকেল প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেন উপজেলা নির্বাহী অফিসার। কিন্তু অর্থের বিনিময়ে আনসার সদস্যরা মটরসাইকেল ও পাখি ভ্যান কমপ্লেক্সের ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন। আর এই টাকার ভাগ আনসার সদস্য স্থানীয় কিছু নেতা ও ইউএনও ভাগ পান বলে তারা জানান।


এ ক্যটাগরির আরো খবর..