× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

মেহেরপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

admin
হালনাগাদ: বুধবার, ২০ জুলাই, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর: মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ভয়াবহ দূর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ সহ সকল অপশক্তি রুখে দেয়ার আহ্বানে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে মেহেরপুর জেলা উন্নয়ন ফোরাম নামের একটি সংগঠন। গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচী পালন করা হয়। এসময় জেলা ইমাম সমিতির সভাপতি মাও. আনছার উদ্দীন বেলালী, সাংবাদিক রফিক-উল-আলম, হিন্দু- বৈদ্ধ- খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ রমেশ চন্দ্র নাথ, বি.এম এর সাধারণ সম্পাদক ডাঃ আবু তাহের, বল্লভপুর চার্চের ডিন রেভারেন বিলিয়ম সর্দার প্রমুখ। জেলার মুসলিম, হিন্দু, খৃষ্টান ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানব বন্ধনে অংশ গ্রহন করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  আতাউর রহমান ।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রিতির দেশ। সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে বসবাস করে। তাই জঙ্গীবাদ দমনে সকলকে একসাথে কাজ করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..