মেহের আমজাদ,মেহেরপুর (১৩-১০-১৬) : মেহেরপুরে হেরোইন রাখার অপরাধে সানোয়ার হোসেন (৩২) নামের এক যুবকের ২ বছরের জেল দিয়েছেন আদালত। একই সঙ্গে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের জেল দেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকালে মেহেরপুর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোহামদ মহিদুজ্জামান এ আদেশ দেন। মামলার এজাহারে জানা গেছে, ২০১২ সালের ৭ জুন সদর উপজেলার কুলবাড়িয়া গ্রাম থেকে ৫ গ্রাম হেরোইনসহ নিশ্চিন্তপুর গ্রামের রেজাউল হকের ছেলে সানোয়ারকে আটক করে সদর থানার এস আই কাফরুজ্জামান। মামলায় মোট ৭ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষের হারুন ইমতিয়াজ বিন জুয়েল এবং আসামী পক্ষে মিনা পাল আইনজীবীর দায়িত্ব পালন করেন।