× Banner
সর্বশেষ
তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

মেহেরপুরে ভোরের কাগজ এর ২৫ বছর পূর্তি উৎসব উপলক্ষে আলোচনা সভা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (১৫-০২-১৭) : মুক্ত প্রাণের প্রতিধবনি ভোরের কাগজ-এর ২৫ বছর পূর্তি উৎসব উপলক্ষে গতকাল বুধবার বিকালে মেহেরপুর বাসষ্ট্যান্ডস্থ  ভৈরব-এর কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

ভোরের কাগজ-এর মেহেরপুর জেলা প্রতিনিধি ও মুজিবনগর উপজেলা প্রতিনিধির যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটোর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জিটিভি ও দৈনিক সংবাদ-এর মেহেরপুর জেলা প্রতিনিধি রফিকুল আলম ।

ভোরের কাগজ-এর মেহেরপুর জেলা প্রতিনিধি আনিসুজ্জামান মেন্টুর সঞ্চালনায় ভোরের কাগজ-এর দীর্ঘ চলার পথ ও সাংবাদিকদের নীতি-নৈতিকতা এবং সংবাদিকের ভ’মিকা নিয়ে আলোচনায় অংশ গ্রহন করেন একুশে টিভি ও সমকাল-এর মেহেরপুর জেলা প্রতিনিধি ফারুক হোসেন, দৈনিক খবর-এর মেহেরপুর জেলা প্রতিনিধি মেহের আমজাদ, লোক সমাজ-এর মেহেরপুর প্রতিনিধি জি এফ মামুন লাকী, ভোরের কাগজ-এর মুজিবনগর উপজেলা প্রতিনিধি মুন্সি মোকাদ্দেস হোসেন,জেলা রং তুলি পরিষদের সাধারণ সম্পাদক মীর রওশন আলী মনা, কবি ম. গোলাম মোস্তফা, আব্দুল মান্নান মাষ্টার, আতাউর রহমান, শহিদুল ইসলাম কানন প্রমুখ ।


এ ক্যটাগরির আরো খবর..