× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

মেহেরপুরে ব্র্যাক ব্যাংকের বিআরটিএর টাকা জমার শেষ দিনে অর্থ বানিজ্য ও গ্রাহক হয়রানি

admin
হালনাগাদ: শুক্রবার, ৩ জুন, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুর ব্র্যাক ব্যাংকের বিআরটিএ’র গ্রাহকদের সহিত অসাদাচরন, অর্থ বানিজ্য ও হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

ব্র্যাক ব্যাংক এবং সরকারী প্রতিষ্ঠান বিআরটিএ’র মধ্যে চুক্তি হয় গাড়ীর রেজিস্ট্রেশন, ফিটনেসসহ কয়েক ধরনের টাকা জমা করনের। সেটার মেয়াদ ছিল ৩১শে মে,২০১৬ পযর্ন্ত।

গত মঙ্গলবার  শেষ দিনে আবেদন কৃত প্রার্থীদের ছিল উপচে পড়া ভীড়। মেহেরপুর জেলাসহ কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার কয়েক শত লোক দিনব্যাপি লাইনে দাঁড়িয়ে টাকা জমার জন্য অপেক্ষা করতে থাকে।

গ্রাহকদের অভিযোগ কয়েকদিন যাবৎ ও শেষ দিবসে সারা দিন অপেক্ষার পর ব্যাংক কর্মকর্তা ও কর্মচারিরা জানান, ইন্টার নেট এর সমস্যার কারনে টাকা জমা নেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু ব্যাংক কর্মকর্তা ও কর্মচারিরা মোটা টাকার বিনিময়ে রাত সাড়ে আটটা পযর্ন্ত গোপনে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ আনে গ্রাহকরা। এতে অনেক গ্রাহক হয়রানির স্বীকার হয়ে টাকা জমা দিতে ব্যর্থ হয়।

টাকা জমা দিতে আসা ভুক্তভোগী আল কাঈফ মটরসের মালিক শফিউল আলম শিল্টু জানান, সারা দিন দাঁড়িয়ে থাকার পর হঠাৎ শেষ বেলায় এসে নেটের সমস্যা দেখিয়ে আমাদের টাকা জমা নেওয়া হবেনা বলে জানায়। পরবর্তীতে দেখা যায় রাত সাড়ে ৮টা পযর্ন্ত নিয়ম ভঙ্গ করে টাকা জমা নিচ্ছে। এর প্রতিবাদ করতে গেলে ব্র্যাক ব্যাংক কর্মকর্তা ও কর্মচারিরা স্থানীয় কিছু প্রভাবশালীদের ইন্ধনে উত্তেজিত হয়ে আমাদেরকে অশ্লীল ভাষায় গালি-গালাজ ও লাঞ্চিত করে বলে অভিযোগ করেন ভ’ক্তভোগী গ্রাহক ।


এ ক্যটাগরির আরো খবর..