× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ

মেহেরপুরে বোমা হামলায় কৃষক আহত ॥ আটক-১

admin
হালনাগাদ: সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের দফরপুর মোড়ে বোমা হামলায় ঠান্ডু (৪২) নামের এক কৃষক আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা রাতে এ বোমা হামলার ঘটনা ঘটে। আহত ঠান্ডু কোলা গ্রামের মৃত তমালের ছেলে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব জানান, রাতে দফরপুর মোড়ে ঠান্ডু দাঁড়িয়েছিলেন। এসময় কয়েকজন দূর্বৃত্ত তাকে লক্ষ্য করে একটি বোমার বিস্ফোরণ ঘটায়। বোমাঘাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আহতের শরীরের বোমার স্পিলিন্ডারের চিহ্ন রয়েছে বলে জানান- চিকিৎসক আলাউদ্দীন আল আজাদ। এদিকে এ ঘটনার পরপরই বোমা হামলার সাথে জড়িত সন্দেহে গ্রামবাসী ইয়ামিন নামের এক ব্যক্তিকে মাঠের মধ্যে আটক করে গনপিটুনি দিলে সে সংগাহীন হয়ে পড়ে। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। ইয়ামিন গাংনী উপজেলার করমদী গ্রামের বিশ্বাসপাড়ার আক্কাছ আলীর ছেলে।

আহত ঠান্ডুর দাবি- জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের আজরাইল, আবুবক্কর ও আবু হানিফ তার উপর বোমা হামলা চালিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..